স্বগতোক্তি

(অনুসন্ধানী আবাহন)

ভাবনা ভাবিতে মোর লাগে বড় শঙ্কা
এত ভেবে হবে কিবা, কোন লবডঙ্কা
চিন্তা মুক্ত নই, মুক্তির চিন্তা
মুক্ত চিন্তা মোর, তা ধিন ধিন তা
চারপাশে যত দেখি, footage'এর রাজ্য
Footage আমারও চাই, জ্ঞান পরিত্যাজ্য
মুখস্থ বিদ্যায়, কিবোর্ড ও মাউসে
একই কথা ঘুরে ফিরে, একঘেয়ে হাউশে
ধর্মকে তুলোধুনা, মারি চার ছক্কা
এই এলো চাপাতি, এই হলো অক্কা
উদার গ্রহণ মনে, চায় কোন জন
জয় গুরু Rigidity, কষে বাঁধি মন
সকলে সমান, আরে, বলছো এ কি গো?
আমি ম্যাঁও, হুলো ক্যাট, মোর আছে ego
এত কেন ভাগাভাগি, ভাগের পরেও ভাগ?
আমরা আমরাই তো, তবু কেন এত রাগ?
মুমিন নইতো ভাই, নানা পথ জনতা
সবথেকে জরুরী, আমাদের একতা
কাঁদি, হাসি, ভালোবাসি, রোজ অনলাইনে
কবে কে বা ঠুকে দেবে, ৫৭ আইনে
ভারি লেখা, মোটা বই, হয়নাকো পড়া
বসে বসে তাই লিখি, কাপলেট এ ছড়া

মন্তব্যসমূহ