এই সমাজ কি উদার মানুষের সৃষ্টি করে?

(মৃণাল মজুমদার)

উপরওয়ালা আসলেই কি জ্ঞানী না ইডিয়ট?

কবিতা পড়ে বা ছবি দেখে কেহ সেক্যুলার হয় কি? ধর্ম নিরপেক্ষ শিক্ষা জন্মের পর মানুষের ফ্যামিলি থেকে শুরু হয়। স্কুল কলেজ, রাজনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি শিক্ষা ও বন্ধু সমাজ ঠিক করে কে ধার্মিক হবে কে অর্থডক্স হবে। বিশ্বাস কবিতা দিয়ে ভাঙা যায়না। তবে বিতর্কিত কবিতা লিখে নিজের প্রচার ও ইনকাম বাড়ানো যায়! উদার সমাজ তৈরী করা কেবল কবি সাহিত্যিক আর্টিস্ট দের পক্ষে সম্ভব নয়। আমি নিজে কোনো কালেই কবিতা পড়িনা। গদ্য পড়ি। 

কোনো ধর্ম বা কারো খাবার নিয়ে আমার কোনো এলার্জি নেই, যতক্ষণ আমার ধর্মমত অনুযায়ী আমাকে খেতে ও বাঁচতে দেয়! আর ভগবান আল্লা নবী বা দেবতা সবাই মানুষের কাছে কাছে সমালোচনার, তামাশার পাত্র হাওয়া উচিত - গণতান্ত্রিক অধিকার ! যদিও আমি নিজে এটা করিনা, কারণ কেহ আঘাত পাক তা চাইনা! এমনিতেই সমাজে অনেক সমস্যা, নতুন করে সমস্যা সৃষ্টি আমাদের দায়িত্ব হতে পারেনা!

সত্য বলতে মানুষ সৃষ্টি না হলে এতো পেচাল ও থাকতোনা। কাজেই উপরওয়ালা আসলেই জ্ঞানী কিনা ভাবার বিষয়! সব কিছুই উপরওয়ালার র কারসাজি তে হয়! কাজেই ভালো মন্দ সব কিছুর জন্য দায়ী সে,. কে বলেছিলাম উপরওয়ালা কে এতো ধর্ম বর্ণ সৃষ্টি করতে? সমাজে সে ধঁরি গরিব শিক্ষিত অশিক্ষিত দিলেই বা কেন? লেখার স্টাইল দিয়ে মানুষ কে খেপানো যায় বা চুপ করিয়ে দেয়া যায়! ছন্দ জানলেই কবিতা লিখে সমাজ সেবক হওয়া যায়না!

মন্তব্যসমূহ