হৃদ ঘড়ি

(কুজন চৌধুরী)

ধুক ধুক কাঁপে বুক অসীম শূন্যতায়
টিক টিক চলে ঘড়ি অপার নীরবতায়
দেহের ঘড়িতে সময় ফুড়ায়না
দেয়াল ঘড়িতে মন বাসনা বোঝেনা
আমিতো দেয়াল ঘড়ি হয়েছি
বোবা কান্নায় চোখ ভিজিয়েছি
চাইনি এমন রোদন
তবু আসে হৃদ কাঁপন
কোন কূলে গেলে হৃদ ঘড়ি খুঁজে পাই
কোন দিক তাকালে সে সীমানায় যাই
বলে দাও আমায় নিরঞ্জন
আমি মাগি তোমারই অনুদান ।

শুদ্ধ জীবন
শুদ্ধ মন
আমি চাই তোমার বাঁধন
আর ঠকতে চাইনা নিরঞ্জন
করুণা কৃপায় ভরে দাও মোর অংগন
বেঁচে রই ছুঁয়ে প্রিয়ার একাকী অবগুণ্ঠন ।

মন্তব্যসমূহ